মোবাইল পরিষেবা হিসেবে অ্যামাজনের জন্য বিদ্যুচ্চালিত বাণিজ্যিক ভ্যান তৈরি করছে রিভিয়ান। ৫০০ ঘনফুট আয়তনের কার্গো ক্ষমতাবিশিষ্ট রিভিয়ানের বৈদ্যুতিক গাড়িগুলো অধিকতর ভারী এবং স্থূল আকারের জিনিসপত্র পরিবহন করতে পারবে। ফলে সুবিধা হবে সংশ্লিষ্ট পণ্য ডেলিভারির জন্য। প্রতিটি ভ্যানে একটি হুইল ব্যালান্সার, স্বয়ংক্রিয় টায়ার চেঞ্জার, এয়ার কম্প্রেসার, হাইড্রোলিক জ্যাক ও স্ট্যান্ড এবং মেরামতের জন্য উপযুক্ত যন্ত্রাংশ রয়েছে। এছাড়া রয়েছে একটি ডেডিকেটেড ২৪০ ভোল্টের আউটলেট, যা এক যানবাহন থেকে অন্য যানবাহনে চার্জিং প্রদানে সক্ষম। এমনটাই দাবি করেছেন কোম্পানির প্রধান নির্বাহী আরজে স্ক্যারিঞ্জ। রিভিয়ানের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ কোম্পানিটি ২০০ পরিষেবা ভ্যান তৈরির কার্যক্রম শুরু করবে। ৩৫ হাজারেরও বেশি গাড়ির জন্য থাকবে রক্ষণাবেক্ষণ, মেরামত, এক যানবাহন থেকে অন্য যানবাহনে চার্জিং এবং অন্যান্য ভ্রাম্যমাণ পরিষেবা। রিভিয়ানের ৩৫টি সার্ভিস স্টেশন রয়েছে। আরো বৃহত্তর পরিষেবা নেটওয়ার্ক তৈরি করতেই এ ভ্রাম্যমাণ পরিষেবা ভ্যানগুলোকে কাজে লাগাচ্ছে রিভিয়ান। ইনসাইডইভিস