প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে “‍দৈনিক গণকণ্ঠ” পত্রিকার ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নতুনধরা গ্রুপের এমডি ও এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপারসের কো-চেয়ারম্যান ড. মো. সাদী-উজ-জামানকে সম্মাননা স্মারক দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন নতুনধরা গ্রুপের এমডি। অনুষ্ঠান উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।