ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ও টি৩৬০ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে টি৩৬০ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এজেন্সিগুলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে তাৎক্ষণিক গ্রাহকদের টিকিট ইস্যু করতে পারবে। ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলী এবং টি৩৬০ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার ও সিইও ফাহিম শাহরিয়ার রাতুল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের এএমডি মুহাম্মদ মোস্তফা খায়ের, ডিএমডি মো. মাসুদুর রহমান শাহ ও মো. সিরাজুল ইসলাম, টি৩৬০ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সিএফও চৌধুরী মোসতাক আহমেদসহ অনেকে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-টি৩৬০ ট্রাভেলস চুক্তি স্বাক্ষর
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ও টি৩৬০ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।










