বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে বিউবিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য এএফএম সরওয়ার কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী। মুখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ফরিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক মো. আবু সালেহ। স্বাগত বক্তব্য রাখেন বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। সভা শেষে ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের সমন্বয়ে সাংস্কৃতিক পরিবেশনা।
বিইউবিটিতে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।










