তেলবহির্ভূত খাতের সম্প্রসারণ হওয়ায় সৌদি আরবের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি এসেছে। জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকসের (গ্যাস্ট্যাট) প্রাক্কলনে বলা হয়, সৌদি আরবের প্রকৃত জিডিপি ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের একই সময়ে ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের তুলনায় এ বছর তেলবহির্ভূত খাতে ৬ দশমিক ১ শতাংশ, সরকারি কার্যক্রমে ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে তেল কার্যক্রম গত বছরের তুলনায় চলতি বছর ৪ দশমিক ৩ শতাংশ কমেছে।
প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে একই বছরের প্রথম প্রান্তিকের তুলনায় মৌসুমভিত্তিক সামঞ্জস্য করা প্রকৃতি জিডিপি দশমিক ২ শতাংশ কমেছে।










