প্রযুক্তিগত বিপত্তিতে পড়েছে আন্তর্জাতিক ফুড চেইন ম্যাকডোনাল্ডস। সাম্প্রতিক এ ঘটনায় বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, হংকং, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের আউটলেট। ফুড চেইনের পক্ষ থেকে বলা হয়, বিশ্বব্যাপী প্রযুক্তি বিভ্রাটের সম্মুখীন হয়েছিল ম্যাকডোনাল্ডস। সমস্যাটি দ্রুত শনাক্তের পর সংশোধন করা হয়েছে। তবে ঘোষণার পরও কিছু বাজারে বন্ধ ছিল অনলাইন সেবা। বিশ্বজুড়ে ম্যাকডোনাল্ডসের ৪১ হাজার ৮০০টি স্টোর রয়েছে, এর মধ্যে যুক্তরাষ্ট্রে রয়েছে ১৩ হাজার ৫০০টি। খবর সিএনএন