মার্কেন্টাইল ব্যাংক গতকাল দেশের বিভিন্ন স্থানে আরো তিনটি উপশাখা উদ্বোধন করেছে। ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক এক্সচেঞ্জ হাউজ ইউকের চেয়ারম্যান এম আমানউল্লাহ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপশাখাগুলো উদ্বোধন করেন। উপশাখাগুলো হলো চুয়াডাঙ্গা সদরে সরোজগঞ্জ উপশাখা, ময়মনসিংহের গৌরীপুর থানায় শ্যামগঞ্জ উপশাখা ও মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল উপশাখা। প্রধান কার্যালয় থেকে ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী ফিতা কেটে উপশাখাগুলোর কার্যক্রম শুরু করেন।