এইচএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ২ হাজার ৯৫৩ ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হার ১০০%। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৩ জন। এইচএসসি পরীক্ষায় নিয়মিত ভালো ফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘‌প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক এ সাফল্যের প্রকৃত দাবিদার।’ তিনি আশা প্রকাশ করেন, উত্তীর্ণ শিক্ষার্থীরা যেন ভবিষ্যৎ জীবনে আরো সফল হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করে।