সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সভায় বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও ফকির আখতারুজ্জামান উপস্থিত ছিলেন। পরিচালকদের মধ্যে ছিলেন মো. সানাউল্লাহ সাহিদ, হারুন মিয়া, আব্দুল বারেক, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, প্রকৌশলী মো. তৌহীদুর রহমান, মো. মশিউর রহমান চমক, ফকির মাসরিকুজ্জামান, ফকির মনিরুজ্জামান ও আবদুল হাকিম এবং স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম। এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার।










