এটি দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক রফতানিকারক অনন্ত গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। যার রয়েছে বার্ষিক ৫০ কোটি ডলারের বেশি টার্নওভার এবং ৩৫ হাজারেরও বেশি কর্মী।

জানা যায়, শিল্পগোষ্ঠীটি সম্প্রতি প্রিমিয়াম লিভিংয়ের নতুন মানদণ্ড স্থাপনের লক্ষ্যে গড়ে তুলছে ‘অনন্ত টেরাসেস’, যা ৪৫ বিঘারও বেশি জমির ওপর নির্মিতব্য দেশের প্রথম ‘লিড প্লাটিনাম’ লাক্সারি আবাসন প্রকল্প। এতে ৬৪ শতাংশ জায়গা উন্মুক্ত স্থান হিসেবে রাখা হয়েছে। স্থাপত্য উৎকর্ষ, নির্মাণ মানের গুরুত্ব, পরিবেশগত স্থিতিশীলতা এবং সামাজিক জীবনযাত্রার সমন্বয়ে গড়ে ওঠা ‘অনন্ত টেরাসেস’ বিশ্বমানের উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি মূল্য সংযোজনের প্রতি অনন্ত গ্রুপের অঙ্গীকারের প্রতিফলন।

প্রধান উপদেষ্টা হিসেবে প্রকৌশলী এফআর খান প্রতিষ্ঠানের নেতৃত্বকে কৌশলগত দিকনির্দেশনা দেবেন। পাশাপাশি বিশ্বমানের প্রকল্প বাস্তবায়ন, কার্যক্রমের উৎকর্ষ ও দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির ক্ষেত্রে অনন্ত রিয়েল এস্টেটের ভিশনকে শক্তিশালী করবেন।

চার দশকেরও বেশি সময় ধরে আবাসন খাতে নেতৃত্ব দিয়ে আসছেন এফআর খান। প্রকৌশল, নির্মাণ ব্যবস্থাপনা, কৌশলগত পরিকল্পনা, প্রকল্প উন্নয়ন এবং সামগ্রিক কার্যক্রম পরিচালনায় তার দক্ষতা ও অভিজ্ঞতা ব্যাপকভাবে স্বীকৃত।