দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে।
ফলে মাত্র দুদিনের ব্যবধানে পাইকারি বাজারে পণ্যটির দাম কমেছে কেজিপ্রতি ৩-৪ টাকা।
দাম বাড়ার আগে প্রতি কেজি পেঁয়াজ ৩৪-৩৫ টাকায় বিক্রি হয়েছিল।
তবে বর্তমানে ৩০-৩২ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ।
আমদানি বাড়লে পেঁয়াজের দাম আরো কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, আমদানির অনুমতি (আইপি) না দেয়ায় হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে এক মাসের বেশি সময় ধরে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।
ফলে বাজারে পণ্যটির সরবরাহ কমে যায়।
দেশী পেঁয়াজের ওপর চাপ বাড়ায় বাজারদর লাগামহীন হয়ে ওঠে।
সম্প্রতি সরকার আইপি দেয়ায় ৩ জুন হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি শুরু হয়েছে।
প্রথম দিন স্থলবন্দর দিয়ে চার ট্রাক পেঁয়াজ আমদানি হলেও পরবর্তী সময়ে আমদানিকারকরা পণ্যটির আমদানি বাড়ান।
৫ জুন বন্দর দিয়ে নয় ট্রাক পেঁয়াজ আমদানি করা হয়।
তবে গতকাল তা বেড়ে ১৩ ট্রাকে দাঁড়িয়েছে।










