সংযুক্ত আরব আমিরাত ও আজারবাইজান ভিসামুক্ত ভ্রমণে একটি চুক্তি করেছে। এর মাধ্যমে আমিরাতের নাগরিকরা ভিসা ছাড়াই পর্যটনসহ ব্যবসায়িক উদ্দেশ্যে বাকু ভ্রমণ করতে পারবে। দেশ দুটিতে ভিসামুক্ত অবস্থানের সময়কাল ৯০ দিন। ফ্লাই দুবাই, উইজ এয়ার ও এয়ার অ্যারাবিয়ার মতো উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে আজারবাইজানে ফ্লাইট সরবরাহ করে আসছে। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দেয়া হয়েছে। অ্যারাবিয়ান নিউজ