ইলোন মাস্কের নেতৃত্বাধীন টেসলা চলতি বছরের শেষ নাগাদ মালয়েশিয়ার সেলাঙ্গরে তাদের সদর দপ্তর স্থাপন করবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিনিয়োগ নিয়ে আলোচনার জন্য ইলোন মাস্ক ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। আনোয়ার ইব্রাহিম, টেসলার সিইও ইলোন মাস্ক, স্পেসএক্সের জ্যেষ্ঠ পরিচালক লরেন ড্রিয়ার এবং মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী টেংকু জাফরুল আজিজ যুক্ত ছিলেন। আনোয়ার মালয়েশিয়ায় বিনিয়োগে টেসলার আগ্রহ ও সিদ্ধান্তের প্রশংসা করেন এবং ইলোন মাস্ককে ভবিষ্যতে মালয়েশিয়া সফরের জন্য তার প্রস্তুতির ইঙ্গিত দেন। ফ্রি মালয়েশিয়া টুডে