শহরের বনানীতে গতকাল ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন কর্মের (গাক) নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও জয়পুরহাট জেলায় কর্মরত অথরিটির সনদপ্রাপ্ত ৬৮টি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা, ১৬টি বাণিজ্যিক ব্যাংক ও এনবিএফআইয়ের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংক ও এমআরএর কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে ব্যাংক ও ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মধ্যে ঋণ সহযোগিতা জোরদারের মাধ্যমে ঋণপ্রবাহ বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে ব্যাংক-এমএফআই লিংকেজের গুরুত্ব, প্রতিবন্ধকতা ও উপায় নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের বগুড়া কার্যালয়ের পরিচালক সরদার আল এমরান। স্বাগত বক্তব্য দেন এমআরএর নির্বাহী পরিচালক মো. নূরে আলম মেহেদী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসেন আরা বেগম এবং গাকের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন।










