বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে গতকাল বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করেছিল লাবএইড হাসপাতাল। এর প্রধান আকর্ষণ ছিল একটি টেকনিক্যাল সেমিনার। আয়োজনটির শিরোনাম ছিল ‘একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি! নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, পরাজিত করুন নীরব ঘাতককে।’

অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান লাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমদ দাউদ। বিশেষজ্ঞ প্যানেলসহ অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন কনসালট্যান্ট, ডাক্তার, নার্স ও সিনিয়র কর্মকর্তারা।

সেমিনারে সভাপতিত্ব করেন ডা. আবদুজ জাহের, সহ-সভাপতি ছিলেন ডা. এপিএম সোহরাবুজ্জামান ও ডা. লুতফর রহমান। উচ্চ রক্তচাপ ব্যবস্থাপনা বিষয়ে টেকনিক্যাল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মোহাসিন উদ্দিন।

বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন ডা. শংকর নারায়ণ দাস, ডা. আব্দুল কাদের আকন্দ, ডা. মাহবুবর রহমান, ডা. মো. লোকমান হোসেন, ডা. অরুণ কুমার শর্মা, ডা. এস. মোক্কাদেস হোসেন (সাদি), ডা. মোহাম্মদ মোনিরুজ্জামান ও ডা. নূর মোহাম্মদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. বরেন চক্রবর্তী। প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বও পরিচালনা করেন তিনি। সেমিনারে সর্বশেষ আন্তর্জাতিক গাইডলাইন শেয়ার করা হয়, যেখানে এ ‘নীরব ঘাতক’ মোকাবেলায় নিয়মিত রক্তচাপ পরীক্ষা ও সমন্বিত চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানের সমাপ্তি টানেন লাবএইড কার্ডিয়াক হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. ফারুক আহমদ। তিনি অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কার্ডিওভাসকুলার স্বাস্থ্য ও জনসচেতনতা বৃদ্ধিতে লাবএইডের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।— সংবাদ বিজ্ঞপ্তি