প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ খাতের উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সম্প্রতি প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবিএর প্রতিনিধিদল সালমান এফ রহমানের গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ ও পুনরায় প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান তারা। প্রতিনিধি দলের মধ্যে ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন ও ভাইস প্রেসিডেন্ট ওমর হায়দার খাঁন উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টার সঙ্গে ডিবিএর সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ খাতের উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।










