বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) বিজনেস রিভিউ মিটিং সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এমডি ও সিইও মো. তাজুল ইসলামের সভাপতিত্বে মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. আব্দুল কাদেরসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা অংশ নেন।