মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকটির চেয়ারম্যান মো. আব্দুল মালেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, পরিচালক মো. ওয়াকিল উদ্দিন, ড. আরিফ দৌলা, স্বতন্ত্র পরিচালক নাসরিন সাত্তার ও ড. মোহাম্মদ তারেক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি রেইস উদ্দীন আহমাদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা।