এর অংশ হিসেবে প্রধান কার্যালয়ে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ৩৬ বছরের যাত্রায় নারী সহকর্মীদের নিষ্ঠা, দৃঢ়তা ও অবদানের জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ইউনাইটেড ফাইন্যান্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রফিকুল ইসলাম নারী সহকর্মীদের অমূল্য অবদানের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আন্তরিক ধন্যবাদ জানান। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় আরো বেশিসংখ্যক নারীকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি নারীদের জন্য একটি সহায়ক, প্রগতিশীল ও সুন্দর কর্মপরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ইউনাইটেড ফাইন্যান্সের এমডি আরো বলেন, ‘নারী গ্রাহকদের জন্য সর্বোত্তম আর্থিক সেবা নিশ্চিত করতে সব টিমকে আরো মনোযোগী হতে হবে, যা নারীর অর্থনৈতিক অংশগ্রহণ ও আর্থিক স্বাধীনতা বৃদ্ধিতে ইউনাইটেড ফাইন্যান্সের অঙ্গীকারকে আরো শক্তিশালী করে।

উল্লেখ্য, নারীসহায়ক কর্মপরিবেশের জন্য আর্থিক খাতে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত ইউনাইটেড ফাইন্যান্স। প্রতিষ্ঠানটি নারীদের নিরাপত্তা, ক্ষমতায়ন ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউনাইটেড ফাইন্যান্স এমন একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেয়, যেখানে নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারে, নেতৃত্ব দিতে এবং বিকশিত হতে পারে।