ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির উদ্যোগে সম্প্রতি মেহেরপুরে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার তিনটি উপজেলার মোট প্রায় ১৩৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম ভুঁইয়া এবং বিশেষ অতিথি ছিলেন বিটিভির কৃষিবিষয়ক অনুষ্ঠান মাটি ও মানুষের উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক।