আজ সকাল ১০ টায় লেনদেন শুরু পর থেকেই শেয়ার বিক্রির চাপে পুঁজিবাজারে অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে। মাঝে সূচক কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সকাল ১০টায় লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ছিল ৬ হাজার ৫৭৪ পয়েন্টে। বেলা ১১ টা ২১ মিনিটে ৫৮ পয়েন্ট কমে সূচকটি ৬ হাজার ৫১৬ পয়েন্টে নেমে আসে। অবশ্য এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সূচক।
এ প্রতিবেদন লেখার সময় বেলা ১২ টা ৫০ মিনিটে ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে সূচকটি। এসময় পর্যন্ত ডিএসইতে ৩৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৭ টির কমেছে ২০৭টির আর অপরিবর্তিত ছিল ৬৪টির দর।












