বছরজুড়ে বিক্রি বৃদ্ধি ও অনলাইনে আয়ের পরিমাণ বাড়লেও ছুটির মৌসুমে পূর্বাভাসকৃত আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি রিটেইল কোম্পানি কস্টকো। ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের জন্য ওয়াল স্ট্রিটের অর্থনীতিবিদরা যে পূর্বাভাস দিয়েছিলেন, তার সঙ্গে কস্টকোর আয়ের একটি চিত্র প্রকাশ করা হয়েছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) বিশ্লেষকদের এক সমীক্ষার ওপর ভিত্তি করে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে। খবর সিএনবিসি।

প্রতিবেদনে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে কস্টকোর নিট আয় ছিল ১৭৪ কোটি ডলার। শেয়ারপ্রতি মূল্য ছিল ৩ ডলার ৯২ সেন্ট। এক বছর আগের একই সময় নিট আয় ছিল ১৪৭ কোটি ডলার। শেয়ারপ্রতি মূল্য ছিল ৩ ডলার ৩০ সেন্ট।

একই প্রান্তিকে কোম্পানিটির আয় এক বছর আগের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৭ বিলিয়ন ডলার। বছরওয়ারি কোম্পানিটির বিক্রি বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ।

প্রসঙ্গত, কানাডা, মেক্সিকো, জাপান ও চীনসহ প্রায় ডজনের বেশি দেশে কস্টকোর মোট ৮৭৫টি ওয়্যারহাউজ রয়েছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র ও পুয়ের্তো রিকোয় রয়েছে ৬০৩টি।