ঢাকা থেকে মদিনা ও জেদ্দাগামী গতকালের বাতিল হওয়া দুটি ফ্লাইট আজ রোববার (১ মার্চ) নির্ধারিত সময়ে যাত্রা করবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে মদিনাগামী যে ফ্লাইটটি (বিজি ৩৩৭) বাতিল হয়েছিল সেটি আজ বিকাল ৪টায় মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে।
এছাড়া গতকাল ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইটটিও (বিজি ৩৩৫) বাতিল হয়েছিল। ফ্লাইটটি আজ ১ মার্চ সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।
যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে।
—বিজ্ঞপ্তি










