এ উপলক্ষে বিএইচবিএফসির পরিচালনা পর্ষদের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল মান্নান এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। বিএইচবিএফসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নূর আলম সরদারসহ সদর দপ্তরের ঊর্ধ্বতন সব নির্বাহী উপস্থিত ছিলেন। এছাড়া বিএইচবিএফসির সব শাখা ও জোনাল অফিসের ব্যবস্থাপকরা ভার্চুয়ালি এ অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।