ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত ২ হাজার ৫০০ পরিবারের জন্য ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে বিকাশ। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগের অংশ হয়ে পরিবারপ্রতি ২ হাজার টাকা করে জরুরি সহায়তা দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্তরা অনুদানের এ অর্থ সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে গ্রহণ করেছেন। নিকটস্থ বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে কোনো চার্জ ছাড়াই অনুদানের এ অর্থ ক্যাশ আউট করতে পারছেন তারা।