বাগদানের খবরে আলোচনায় এসেছেন নিউজ করপোরেশনের সাবেক চেয়ারম্যান রুপার্ট মারডক। ৯৩তম জন্মদিনের কয়েকদিন আগে বিষয়টি নিশ্চিত করেছেন এ বিলিয়নেয়ারের প্রতিনিধি। এর আগে গত মার্চে রেডিও হোস্ট অ্যান লেসলি স্মিথকে বিয়ের ঘোষণা দেন মারডক, কিন্তু ঘোষণার কয়েক সপ্তাহ পরই বাগদান ভেঙে যায়। সম্প্রতি ৬৭ বছর বয়সী জীববিজ্ঞানী এলেনা জুকোভার সঙ্গে আংটি বদল করেছেন রূপার্ট মারডক। ব্লুমবার্গের হিসাব অনুসারে এ ধনকুবেরের সম্পত্তির পরিমাণ ৯০০ কোটি ডলার। খবর সিএনএন