চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ঝুঁকিমুক্ত রাখতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। একই সঙ্গে নির্ভরশীলতা কমিয়ে আনতে চায় সরবরাহ চেইনে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন গত সপ্তাহে সম্পর্ককে ‘ঝুঁকিমুক্ত’ রাখার জন্য একটি সম্ভাব্য রোডম্যাপ প্রকাশ করেছেন। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।

ব্রাসেলসে এক শীর্ষ সম্মেলনে ইইউভুক্ত ২৭ দেশের নেতারা জানিয়েছেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, যাতে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক থাকে এবং চীন ও ইইউর জন্য লাভজনক হয়। ইউনিয়ন ‘বিচ্ছিন্ন হতে অথবা অন্তর্মুখী হতে চায় না’।

লাটভিয়ান প্রধানমন্ত্রী ক্রিজানিস কারিনস বলেন, ‘‌প্রথমে মূল্যায়ন করতে হবে ইউরোপীয় ইউনিয়ন চীনের ওপর কতটা নির্ভরশীল এবং কোন খাতে। তারপর সে খাতে নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে।

যাতে ভূরাজনৈতিক উত্তেজনা দেখা দিলে ইউরোপকে কোনো অস্বস্তিকর অবস্থায় পড়তে না হয়।