বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) দুই দিনব্যাপী জাতীয় অন্ট্রাপ্রেনিউরশিপ এক্সপো ২০২৫ (২.০) উদ্বোধন করা হয়েছে। বিইউএফটি বিজনেস ক্লাবের এ আয়োজনে সহায়তা করেছে তাজা হেয়ার অয়েল ও প্রাইম ব্যাংক। আয়োজনে আরো সহায়তা করেছে স্টেপ ফুটওয়্যার, কই থে বাংলাদেশ ও এমএসআই ইন্টারন্যাশনাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, তাজা হেয়ার অয়েলের সিইও ইমতিয়াজ আহমেদ ইমন, প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শায়েলা আবেদিনসহ অন্যরা।