ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) উদ্যোগে গতকাল সরকারি কমার্স কলেজ, চট্টগ্রামে ‘চার্টার্ড সেক্রেটারি: অ্যান ইমারজিং অ্যান্ড রিওয়ার্ডিং প্রফেশন’ শীর্ষক ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়েছে। এতে সেশন চেয়ার ছিলেন সরকারি কমার্স কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ অধ্যাপক সুসেন কুমার বড়ুয়া, সেশন স্পিকার ছিলেন আইসিএসবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলম এফসিএস। অনুষ্ঠানে আইসিএসবির ভাইস প্রেসিডেন্ট একেএম মুশফিকুর রহমান এফসিএস, চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস ও সরকারি কমার্স কলেজ চট্টগ্রামের শিক্ষকরা বক্তব্য দেন।