বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ব্যাংক এশিয়া লিমিটেড সম্প্রতি কক্সবাজারে ২৬ জন এসএমই উদ্যোক্তাকে প্রশিক্ষণ শেষে সনদ দিয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট) মো. নজরুল ইসলাম। ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান এম এসামুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (এসএমইএসপিডি) মোহাম্মদ জাহিদ ইকবাল, ব্যাংক এশিয়া লিমিটেডের এমএসএমই প্রধান শামিনুর রহমান।