২০২৪-২৫ হিসাব বছরের একই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১০ পয়সা। গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় অনুমোদিত এক মূল্যসংবেদনশীল তথ্যে এসব বিষয় জানানো হয়।

তথ্য অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) শাশা ডেনিমসের ইপিএস হয়েছে ৩৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩০ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৭৩ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে শাশা ডেনিমসের ইপিএস হয়েছে ১ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১ টাকা ৮৪ পয়সায়।