ম্যানচেস্টার ইউনাইটেডের (ম্যানইউ) ২৫ শতাংশ অংশীদারত্ব কিনবেন ব্রিটিশ পেট্রোকেমিক্যাল বিলিয়নেয়ার স্যার জিম র্যাটক্লিফ। ম্যানচেস্টার ইউনাইটেড ও জিম র্যাটক্লিফ নিয়ন্ত্রিত লন্ডনভিত্তিক বহুজাতিক সংস্থা আইএনইওএস বিক্রয়ের বিষয়টি নিশ্চিত করেছে। আইএনইওএস এক বিবৃতিতে বলেছে, ক্লাবটির ২৫ শতাংশ ক্লাস বি শেয়ার এবং ২৫ শতাংশ ক্লাস এ শেয়ার অধিগ্রহণ করা হবে। এছাড়া ক্লাবের ঐতিহাসিক স্টেডিয়াম ওল্ড ট্র্যাফোর্ডে ভবিষ্যতে বিনিয়োগ সক্ষম করার উদ্দেশ্যে অতিরিক্ত ৩০ কোটি ডলার দেয়া হবে। সিএনএন
ম্যানইউর ২৫ শতাংশ অংশীদারত্ব কিনবেন র্যাটক্লিফ
ম্যানচেস্টার ইউনাইটেডের (ম্যানইউ) ২৫ শতাংশ অংশীদারত্ব কিনবেন ব্রিটিশ পেট্রোকেমিক্যাল বিলিয়নেয়ার স্যার জিম র্যাটক্লিফ।










