ভিয়েতনামে গত সপ্তাহে রোবাস্তা কফির দাম কমেছে। বাজারে বেচাকেনা কম ও মজুদ বেশি থাকায় দামের ওপর চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খবর বিজনেস রেকর্ডার।
দেশটির প্রধান কফি উৎপাদন এলাকা সেন্ট্রাল হাইল্যান্ডসে কৃষকরা প্রতি কেজি রোবাস্তা কফি ৯৩ হাজার থেকে ৯৩ হাজার ৫০০ ডংয়ে বিক্রি করছেন। গত সপ্তাহে দাম ছিল ৯৪ হাজার থেকে ৯৫ হাজার ডং।
ব্যবসায়ীরা বলছেন, কফি উৎপাদন এলাকায় বৃষ্টি কমে গেছে। তবে এতে ফসলের ক্ষতি হবে না। বরং মাটি ও কফিগাছের জন্য তা উপকারী।
এদিকে নিউইয়র্কের ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) কফির মজুদ বেশি থাকায় বাজারে চাপ রয়েছে। গত বুধবার নভেম্বরে সরবরাহ চুক্তিতে রোবাস্তার দাম ৫১ ডলার কমে প্রতি টন ৩ হাজার ৪৩০ ডলারে দাঁড়িয়েছে।
তবে ইন্দোনেশিয়ায় সুমাত্রা রোবাস্তা কফির সংযোজিত মূল্য বা প্রিমিয়াম বেড়েছে। তবে নভেম্বরে সরবরাহের ক্ষেত্রে প্রিমিয়াম কমেছে।










