মধুমতি ব্যাংক পিএলসির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে উদযাপন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরব ফজলুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কামরুল হাসান খান, ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সদস্য, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।