ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ইন্টিগ্রেটেড ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম’ বাস্তবায়নের লক্ষ্যে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মশিউর রহমান এবং ড্যাফোডিল কম্পিউটার্সের জিএম জাফর আহমেদ পাটোয়ারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. রাকিব আহমেদ ও ড্যাফোডিল পরিবারের সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-ড্যাফোডিল কম্পিউটার্স চুক্তি স্বাক্ষর
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ইন্টিগ্রেটেড ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম’ বাস্তবায়নের লক্ষ্যে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।










