সম্প্রতি জিপিএইচ ইস্পাত ও এবিসি রিয়েল এস্টেটসের মধ্যে উচ্চশক্তির রড সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং এবিসি রিয়েল এস্টেটস লিমিটেডের চেয়ারম্যান মোস্তাকুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি সম্পাদন অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান আলমগীর কবির, পরিচালক সালেহীন মুশফিক সাদাফ, জেনারেল ম্যানেজার (হেড অব করপোরেট সেলস) মোহাম্মদ এনামুল ইসলাম এবং এবিসি রিয়েল এস্টেটস লিমিটেডের পরিচালক সুভাষ চন্দ্র ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।