স্থপতি মাজহারুল ইসলামের জীবন ও কর্মভিত্তিক সমন্বিত প্রকাশনার জন্য বেঙ্গল ইনস্টিটিউটকে ১০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে মিডল্যান্ড ব্যাংক পরিবার। এর মধ্যে ৫ লাখ টাকা ব্যাংকের ইসলামী ব্যাংকিং ফান্ড থেকে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় দেয়া হয়। বাকি ৫ লাখ টাকা দিয়েছে ব্যাংক পরিবারের সদস্যরা। এ উপলক্ষে সম্প্রতি মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ-জামান বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটলমেন্টসের গবেষণা ও নকশা পরিচালক নুসরাত সুমাইয়ার হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের পাবলিক রিলেশনস প্রধান মো. রাশাদুল আনোয়ার ও ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধান সৈয়দ সাকিবুজ্জামান। —বিজ্ঞপ্তি