ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট ও সাজিদা ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে প্রাইম ব্যাংক পিএলসি। এ চুক্তির অধীনে দেশে নতুন নতুন কৃষি উদ্ভাবন চিহ্নিতকরণ ও পরীক্ষা-নিরীক্ষার কাজে প্রতিষ্ঠান দুটিকে তহবিল দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ব্যাংকটি। সম্প্রতি গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি ফায়সাল রাহমান, ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এশরাত ওয়ারিস এবং সাজিদা ফাউন্ডেশনের ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টস অ্যান্ড পার্টনারশিপ বিভাগের পরিচালক মুহাইমিন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট-সাজিদা ফাউন্ডেশনকে তহবিল দেবে প্রাইম ব্যাংক
ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট ও সাজিদা ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে প্রাইম ব্যাংক পিএলসি।










