কভিড-১৯ মহামারীর পরবর্তী পর্যটনের চাহিদা দ্রুত বাড়ায় জাপানের হোটেল শিল্পগুলো গুরুতর শ্রমিক সংকটে পড়েছে। তিকোকু ডাটাব্যাংকের জরিপে দেখা গেছে, ২০২১ সালের শেষার্ধে হোটেল অপারেটরদের শ্রম ঘাটতির অনুপাত ক্রমেই বেড়েছে। এপ্রিলের জরিপে হোটেল অপারেটরদের প্রায় ৭৫ দশমিক ৫ শতাংশ জানিয়েছে নিয়মিত কর্মচারীর অভাবের কথা। ৭৮ শতাংশ ব্যক্তি বলেছে খণ্ডকালীন এবং বিভিন্ন অনিয়মিত কর্মীর সংকটের কথা। জরিপে প্রায় ১০০টি কোম্পানি অংশ নিয়েছিল। এ শ্রম ঘাটতি পর্যটকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পর্যাপ্ত কর্মী সরবরাহের জন্য হোটেলগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। হোটেলগুলোর কার্যক্রম স্বাভাবিকভাবে চলা নিশ্চিত করতে এবং ক্রমবর্ধমান পর্যটন চাহিদা পূরণ করতে চায় জাপান। দীর্ঘদিন ধরেই পর্যটন খাতকে অন্যতম অর্থনৈতিক খাত হিসেবে তৈরি করার জন্য কাজ করছে দেশটি। নতুন কর্মী আকর্ষণ করার কৌশল বাস্তবায়নে বিশেষভাবে জোর দিয়েছে তারা। দ্য জাপান টাইমস
জাপানে হোটেলগুলোয় কর্মী সংকট
কভিড-১৯ মহামারীর পরবর্তী পর্যটনের চাহিদা দ্রুত বাড়ায় জাপানের হোটেল শিল্পগুলো গুরুতর শ্রমিক সংকটে পড়েছে।










