ঈদুল আজহার সময় কোরবানির মাংস সংরক্ষণের জন্য চাহিদা বাড়ে রেফ্রিজারেটর ও ফ্রিজের। তাই ঈদের আগমুহূর্তে ওয়ালটনের শোরুমগুলোতে ভিড় করছেন ক্রেতারা, জমে উঠেছে ফ্রিজের বিক্রি। রাজধানীসহ খুলনা, রংপুর, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে নিয়োজিত ওয়ালটনের বিক্রয় প্রতিনিধি ও পরিবেশকরা ব্যাপক হারে ফ্রিজ বিক্রির খবর জানিয়েছেন। ওয়ালটন রেফ্রিজারেটরের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক বলেন, ‘প্রতি বছরের মতো এবারো ঈদ মৌসুমে ক্রেতা চাহিদার শীর্ষে রয়েছে ওয়ালটন ফ্রিজ। এর প্রধান কারণ ওয়ালটন ফ্রিজের সর্বোচ্চসংখ্যক ডিজাইন ও মডেল, ৭৫ শতাংশ পর্যন্ত বিদ্যুৎসাশ্রয়ী, টেকসই গুণগতমান, সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার, দেশব্যাপী বিস্তৃত সার্ভিস সেন্টার থেকে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা।