শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে সম্প্রতি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে-২০২৪। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই রিলেশন্স (সিজিপিঅ্যান্ডএআর) অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন। এ সময় উপাচার্য অধ্যাপক তানভীর হাসান, উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, এবিসি গ্রুপের নির্বাহী পরিচালক এবং করপোরেট এইচআরের প্রধান এনএএম নিয়ামুল ইসলাম, ইকিগাই এইচআর সার্ভিসের সিইও এবং আইইউবির প্রাক্তন শিক্ষার্থী আম্বরিন হাসান সরকার এবং সিজিপিঅ্যান্ডএআরের সহকারী পরিচালক ও প্রধান শারমীন ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।