দুবাই আবাসন খাতে চলতি সপ্তাহে ৪ হাজার ৪৮টি লেনদেন হয়েছে, যার অর্থমান ১ হাজার ৫৬২ কোটি আরব আমিরাতি দিরহাম (৪৩০ কোটি মার্কিন ডলার)। দুবাইয়ের ভূমি বিভাগের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ১৭৪ কোটি আমিরাতি দিরহাম বা ৪ কোটি ৭৪ লাখ ডলারে ২৭৮টি প্লট বিক্রি হয়েছে। অন্যদিকে ৭৩৪ কোটি আমিরাতি দিরহামে বিক্রি হয়েছে ২ হাজার ৯৬৫টি অ্যাপার্টমেন্ট ও বাড়ি। জমি লেনদেনের শীর্ষ তিন স্থান হলো ওয়াদি আল সাফা, মাদিনাত দুবাই আল মেলাহেয়া ও পাম জুমেইরাহ। ওয়াদি আল সাফায় (তৃতীয়) ৮ কোটি ৯২ লাখ আমিরাতি দিরহাম বা ২ কোটি ৪০ লাখ ডলার, মদিনাত দুবাই আল মেলাহেয়ায় ২১ কোটি ২৪ লাখ আরব আমিরাতি দিরহাম বা ৫ কোটি ৮০ লাখ ডলার ও পাম জুমেইরাহতে ৭ কোটি আরব আমিরাতি দিরহাম বা ১ কোটি ৯০ লাখ ডলার লেনদেন হয়েছে। সাংখ্যিকভাবে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল হেবিয়া (পঞ্চম) অঞ্চলে। ৮২টি লেনদেনে সম্মিলিত অর্থমান ২১ কোটি ২৪ লাখ আমিরাতি দিরহাম। চলতি সপ্তাহে দুবাইয়ে লেনদেন হওয়া স্থাবর সম্পত্তির পরিমাণ ৫৬১ কোটি আমিরাতি দিরহাম বা ১৫০ কোটি ডলার। অ্যারাবিয়ান বিজনেস