বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসে গতকাল এ সভার আয়োজন করা হয়। এসআইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রশাসক মো. আবুল বসার। বিশেষ অতিথি ছিলেন সহযোগী প্রশাসক আছাদুল মোস্তফা, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম ও রওশন আক্তার। এছাড়া এসআইবিএলের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, সংশ্লিষ্ট শাখাগুলোর ম্যানেজার, অপারেশন ম্যানেজার এবং ইনভেস্টমেন্ট অফিসাররা সভায় অংশগ্রহণ করেন।
এসআইবিএল সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছে, সভায় এসএমই ও কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি, আমদানি-রফতানিসহ নন-ফান্ডেড ব্যবসা বাড়ানো এবং রেমিট্যান্স ও আমানত সংগ্রহের ওপরে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শ্রেণীকৃত বিনিয়োগ আদায় ত্বরান্বিত করতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ এবং চলমান মামলাগুলো পরিচালনার ক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর জন্য শাখাগুলোকে নির্দেশনা দেয়া হয়।










