ব্যাংকের ‘ডিপোজিট ও রিকভারি মান্থ এপ্রিল-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। প্রিমিয়ার ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ উদ্যোগের লক্ষ্য ব্যাংকের রিকভারি কার্যক্রমকে আরো গতিশীল এবং গ্রাহক আস্থা বৃদ্ধিতে সমন্বিত প্রচেষ্টা জোরদার করা।

যশোরে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) ভবনে আয়োজিত টাউন হল মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এসইভিপি ও কনজিউমার ব্যাংকিং প্রধান মোহাম্মদ শামীম মোর্শেদ। এছাড়া সভায় এসএভিপি ও যশোর শাখার ব্যবস্থাপক মো. আবুল কাশেমসহ সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন শাখা-উপশাখার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অন্যদিকে রাজশাহীর নানকিং দরবার হলে আয়োজিত টাউন হল মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায়। বিশেষ অতিথি ছিলেন এসইভিপি এবং এসএমই ও এগ্রি ব্যাংকিং প্রধান আসিফ খান। এছাড়া রাজশাহী শাখার এসভিপি ও শাখা ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন শাখা-উপশাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উভয় সভায় অংশগ্রহণকারীরা ‘ডিপোজিট ও রিকভারি মান্থ-এপ্রিল ২০২৬’-এর সফল বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের আর্থিক ভিত্তি আরো সুদৃঢ় করা এবং গ্রাহক আস্থা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।