জুনে চীনে কমেছে নতুন বাড়ির দাম। টানা দুই মাস ধরে মূল্যসূচক নিচের দিকে নামছে। বাসা-বাড়ির বিক্রি গ্রীষ্মজুড়েই নিম্নমুখী ছিল, কম ছিল চাহিদাও। ১০০টি শহরে গড়ে দশমিক শূন্য ১ শতাংশ কমেছে নতুন বাড়ির দাম। মে মাসেও একই পরিমাণ অবনমন ঘটেছিল। অবশ্য চায়না ইনডেক্স একাডেমি প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে দশমিক শূন্য ১ শতাংশ বেড়েছে দাম। দুই বছর ধরে চীনের স্থাবর সম্পত্তি খাত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অনেক ডেভেলপার পর্যাপ্ত অ্যাপার্টমেন্ট বিক্রি করেও বিনিয়োগ তুলতে পারেনি। রয়টার্স
নতুন বাড়ির দাম কমেছে চীনে
জুনে চীনে কমেছে নতুন বাড়ির দাম। টানা দুই মাস ধরে মূল্যসূচক নিচের দিকে নামছে।










