পর্যটন খাতে উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সৌদি আরব। ২০২৩ সালে এ খাতে দেশটি আয় করেছে ৬৬ বিলিয়ন বা ৬ হাজার ৬০০ ডলার। চলতি বছরে এ আয় ৮৫ বিলিয়ন বা ৮ হাজার ৫০০ কোটি ডলারে উন্নীত হওয়ার আশা করছে দেশটির সরকার। সম্প্রতি পর্যটনবিষয়ক উপমন্ত্রী প্রিন্সেস হাইফা আল-সৌদ জানান, পর্যটন খাতে বেসরকারি বিনিয়োগের আহ্বানে উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে। এরই মধ্যে বেসরকারি পর্যায়ে ১ হাজার ৩০০ কোটি ডলার বিনিয়োগ নিশ্চিত হয়েছে। এ বিনিয়োগের ফলে দুই বছরের মধ্যে দেশটিতে হোটেল কক্ষের সংখ্যা বেড়ে দুই লাখে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, ‘বর্তমানে সৌদি আরবের জিডিপিতে পর্যটনের অবদান ৪ দশমিক ৫ শতাংশ। ২০৩০ সালের মধ্যে এটি ১০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার।’ অর্থনৈতিক বৈচিত্র্যকরণ কৌশলের অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে বার্ষিক ১৫ কোটি পর্যটক আকর্ষণের লক্ষ্যে কাজ করছে সৌদি সরকার। সাম্প্রতিক বছরগুলোয় জ্বালানি তেল-বহির্ভূত খাতে বিনিয়োগ বাড়িয়েছে সৌদি আরব। এর অংশ হিসেবে পর্যটনের পাশাপাশি বিনোদন, ক্রীড়া ও প্রযুক্তি বিকাশের ওপর জোর দেয়া হচ্ছে। ২০২৩ সালে সৌদি আরব ১০ কোটি পর্যটক পেয়েছে, যাদের বেশির ভাগই স্থানীয়। এর মধ্যে ২ কোটি ৭০ লাখ ছিল আন্তর্জাতিক দর্শনার্থী, যাদের অনেকেই ধর্মীয় ও ব্যবসায়িক কারণে দেশটিতে ভ্রমণ করে। খবর আরব নিউজ
পর্যটন থেকে ৮৫ বিলিয়ন ডলার আয়ের প্রত্যাশা সৌদি আরবের
পর্যটন খাতে উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সৌদি আরব। ২০২৩ সালে এ খাতে দেশটি আয় করেছে ৬৬ বিলিয়ন বা ৬ হাজার ৬০০ ডলার। চলতি বছরে এ আয় ৮৫ বিলিয়ন বা ৮ হাজার ৫০০ কোটি










