মজুরি কাঠামোতে পরিবর্তন আনছে মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট। নতুন কর্মীদের জন্য প্রারম্ভিক মজুরি কাঠামোতে পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। বৈশ্বিক পর্যায়ে চাকরির বাজার এখন অস্থিতিশীল। এমতাবস্থায় ব্যয় কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে। খবর রয়টার্স।
প্রতিষ্ঠানটির মুখপাত্র অ্যান হ্যাটফিল্ড বলেন, ‘আগে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরে বেতনের ভিন্নতা ছিল। ক্যাশিয়ার, ব্যক্তিগত ক্রেতা, স্টকার, সেলফ-চেকআউট হেল্পার, খেলাধুলার সামগ্রী বা ইলেকট্রনিকসসহ স্টোরের কর্মীরা শুরুর দিকে ঘণ্টায় একই বেতন পেতেন।’ তিনি আরো বলেন, ‘অটো সেন্টার ও বেকারি শ্রমিকরা প্রারম্ভিক মজুরি বেশি পাবে, যদি তারা কর্মক্ষেত্রে দক্ষ ভূমিকা পালন করে।’
ওয়াল স্ট্রিট জার্নাল জুলাইয়ের মাঝামাঝি সময়ে কার্যকর হওয়া মজুরি কাঠামোর পরিবর্তনের বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল। সে সময় বলা হয়, এ পরিবর্তনের অর্থ হলো প্রতিষ্ঠানটি তিন মাস আগে যা বেতন দিত তা থেকে কিছু নতুন কর্মী কম বেতন পাবে।’










