চলতি বছর নানা চ্যালেঞ্জের মুখোমুখি হবে বিশ্ব বাজার। এক্ষেত্রে এশিয়ান বাজারের সামনেও থাকছে নানা চ্যালেঞ্জ। উল্লম্ফন ঘটবে কিছু কোম্পানির। খবর নিক্কেই এশিয়া।
২০২৪ সালে এশিয়ান ব্যবসা প্রতিষ্ঠানগুলো নতুন প্রযুক্তি, রেগুলেটরি, পরিবেশ ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হবে। প্রধান বাণিজ্য ও নিরাপত্তা অংশীদার যুক্তরাষ্ট্রের পাশাপাশি এ অঞ্চলের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। তার প্রভাবও পড়তে পারে বাণিজ্য সম্পর্কে।
টাটা মোটরস: ভারতে বিদ্যুচ্চালিত (ইভি) গাড়ি খাতে আবির্ভূত হয়েছে টাটা মোটরস। গত এপ্রিল-নভেম্বরের মধ্যে ৪৮ হাজার ১৮৭টি ব্যাটারিচালিত গাড়ি বিক্রি করেছে কোম্পানিটি, যা মোট বিক্রির ৭২ শতাংশ। সামগ্রিকভাবে মারুতি সুজুকি, হুন্দাই ও মাহিন্দ্রা গ্রুপের পর এপ্রিল-নভেম্বর সময়ের মধ্যে টাটা ছিল ভারতের চতুর্থ বৃহত্তম গাড়ি নির্মাতা।
প্রো লগিয়াম: প্রো লগিয়াম ক্রমাগতভাবে ইভি ব্যাটারির বাজারে প্রবেশ করতে চেষ্টা করছে। অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে তারা তাদের প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে যেতে পারে।
এসপি নিউ এনার্জি: নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন কোম্পানি এসপি নিউ এনার্জি করপোরেশন ফিলিপাইনের লুজন দ্বীপে বিশ্বের বৃহত্তম সৌর প্রকল্প তৈরির পরিকল্পনা করছে৷। দেশটি বিদ্যুতের উচ্চ খরচে জর্জরিত। ফলে নবায়নযোগ্য জ্বালানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির ৩৫ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা।
এসআইসিসি: কম্পাউন্ড সেমিকন্ডাক্টর বিশেষ করে সিলিকন কার্বাইড (এসআইসি) চিপগুলোয় বড় বিনিয়োগ করছে চীন। সেমিকন্ডাক্টর উৎপাদনে স্বনির্ভরতা বাড়াতে চায় দেশটি। এক্ষেত্রে এসআইসিসির উত্থান চীনের সরবরাহ চেইনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সিলিকন কার্বাইড উচ্চ ভোল্টেজ ও তাপমাত্রা সহ্য করার জন্য বিখ্যাত।
টিকটক: চীনা মালিকানাধীন শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটকের ই-কমার্স ব্যবসা ইন্দোনেশিয়ায় ফেরার চেষ্টা করছে। এ অঞ্চলের বৃহত্তম অর্থনীতির দেশটিতে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় টিকটক। গত ডিসেম্বরে টিকটক কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, তারা গোটু’র ই-কমার্স ইউনিট টোকোপিডিয়ার ৭৫ শতাংশ অধিগ্রহণ করবে।
এছাড়া ভ্যান থিন ফাট, হারিতা নিকেল, হানওয়াহা অ্যারোস্পেস, পিটিটি, হ্যাসকি গ্রুপ, র্যাপিডাস, ওয়াইটিএলের মতো কোম্পানিগুলোও নিজেদের ব্যবসা বাড়াতে কাজ করবে।










