দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়—প্রতিটি জীবন মূল্যবান’। এ উপলক্ষে পিএফডিএ-ভিটিসি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সামিয়া চৌধুরী ও তার সহযোগী নাজমুস সাকিব। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন পিএফডিএ-ভিটিসির সিইও মো. জসিম উদ্দিন ফেরদৌস ও অধ্যক্ষ বেগম নুরজাহান দীপাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দিবসটি উদযাপনের অংশ হিসেবে ২০২৫ সালে চালু করা কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ মডিউল সফলভাবে বাস্তবায়নের জন্য কেয়ারগিভার, অভিভাবক ও শিক্ষকদের স্বীকৃতি দেয়া হয়েছে। এছাড়া প্রশিক্ষণ মডিউলটির অগ্রগতি মূল্যায়ন, অর্জিত জ্ঞান পুনর্ব্যক্তকরণ এবং অংশগ্রহণকারীদের সক্ষমতা আরো জোরদার করার লক্ষ্যে একটি সমন্বিত ফলোআপ সেশন আয়োজন করা হয়।