প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে থিম ওয়াটার পার্ক মানা বে। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে ডিএমডি শামস আবদুল্লাহ মুহাইমিন ও মানা বের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সলিম খান সুরতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কার্ড অ্যান্ড এডিসি বিজনেস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল ও মানা বের সিনিয়র ম্যানেজার-মার্কেটিং আরিফা আফরোজসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।